
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশ উপজলায় ব্যবসায়ী শরৎ চক্রবর্ত্তী (মণি) হত্যা মামলার প্রধান আসামী রাজেন্দ্র চৌহান ও সাগর চৌহান নামে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে নরসিংদীর সদর এলাকা থেকে তাদের গ্রেফতার করে নরসিংদী জেলাগোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মামলা ও নিহতের পরিবার সূত্র জানা যায়, চলতি বছরর ৫ জানুয়ারি রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির ফটকের সামনে শরৎচক্রবর্ত্তী (মনি) কে পেছন থেকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়।
মনি চরসিন্দুর বাজারে বাবার মুদি দোকান পরিচালনার পাশাপাশি এক্সকাভেটর (খননযন্ত্র) ভাড়া দেয়ার ব্যবসা করতেন। ঘটনার দিন দোকান বন্ধ কর বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা ঘাতকরা তাকে লক্ষ্য করে পেছন থেকে মাথায় গুলি ছুড়ে। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলেও তাকে প্রাণে বাঁচানো যায়নি।হত্যাকান্ডের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেখানে শুটারের মুখটি কাপড় দিয়ে বাঁধা ছিল।
নিহতর ভাই রনি চক্রবর্ত্তী বলেন, মামলার প্রধান আসামি ও হত্যার পরিকল্পনাকারী ব্যবসায়িক পার্টনার রাজেন্দ্র চৌহান রাজু, সৌমা চৌহান, সাগর চৌহান ও শ্যামল চৌহান এই চারজনকে আসামি করে কোর্টে মামলা দায়ের করেন। তিনি আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, মনির হত্যাকান্ডের পরদিন কারো সাথে কোন পরামর্শ না করে আমার ভাইয়ের ব্যবসায়িক পার্টনার রাজেদ্র চৌহান বাবাকে থানায় নিয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করায়। পরবর্তীতে আলামত নষ্টসহ ব্যবসায়িক হিসাব নিয়ে গড়িমসি করা এবং সম্পূর্ণভাবে যোগাযাগ বিচ্ছিন্ন থাকায় আমরা ভাইয়ের (মনি চক্রবর্তী) ব্যবসায়িক পার্টনার রাজেন্দ্র চৌহান, ম্যানেজার সৌমা চৌহান, বাড়ির কেয়ারটেকার সাগর চৌহান, শ্যামল চৌহানসহ অজ্ঞাতনামা কয়েকজন কে
আসামি করে নতুন করে মামলা দায়ের করি। মামলার তদন্তভার ডিবির উপর ন্যাস্ত করা হয়। হত্যাকান্ডের পর থেকে আমাদের পরিবার আতংকের মধ্যে দিনযাপন করছে বলেও জানায়।
নিহতর স্ত্রী অন্তরা মৌখার্জি ও বৃদ্ধ মা গঙ্গা রানী চক্রবর্তী গনমাধ্যমে বলেন, মামলার প্রধান আসামিও হত্যার পরিকল্পনাকারী রাজেদ্র চৌহান রাজু ও মামলার ৩নং আসামী সাগর চৌহানকে পুলিশ গ্রেফতার করেছে।আমরা তাদের বিচার ও ফাঁসি চাই।দ্রুত অন্য আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
মামলার বাদী মনির ভাই রনি জানান, আমরা আর কিছু চাই না, শুধু এই নির্মম হত্যাকান্ডের সুষ্ঠু বিচারআর খুনিদের ফাঁসি চাই।’
এদিকে মামলার তদন্তকারী অফিসার নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শেখ মোহাম্মদজসিম জানান, মনি হত্যাকান্ডে রাজেন্দ্র চৌহান ও সাগর চৌহান নামে দুই জনকে নরসিংদীর সদর এলাকা থেকে গ্রেফতার করে সোমবার তাদের আদালতে প্রেরন করা হয়েছে ।

