বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলা১৬ হাজারে বিক্রি হলো এক ইলিশ

১৬ হাজারে বিক্রি হলো এক ইলিশ

বরগুনার পাথরঘাটায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’ ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেয় মেসার্স নিউ আল আমিন ফিশ।

জানা গেছে, পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে বুধবার রাতে জেলে আলতাফ হোসেন মাঝির জালে ধরা পড়ে ইলিশটি। পরে মাছটি বিক্রির জন্য পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে নিয়ে আসা হয়।

সেখানে নিলামে প্রতিমণ ইলিশের দাম ওঠে ২ লাখ ৩৬ হাজার টাকা। এ দরে নিউ আল আমিন ফিশের পলাশ নামের এক পাইকার মাছটি কিনে নেন। হিসাবে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটির দাম পড়ে ১৫ হাজার ৯৩০ টাকা।

বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার ইমরান হোসেন রিফাত বলেন, গত বছরের তুলনায় চলতি মৌসুমে বড় আকারের ইলিশের সংখ্যা তুলনামূলক কম।

এর মধ্যে জেলের জালে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের রাজা ইলিশ ধরা পড়ায় আমরা খুশি। মাছটি এখন খুলনার বাজারে নিয়ে বিক্রি করা হবে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর।

গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা এখনো আশানুরূপ মাছ পাচ্ছে না। সামনে আরও বেশি ইলিশ ধরা পড়বে বলে আশা করছি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments