
ফারুক আহমেদ ভূঁইয়া,
জামালপুর সদর উপজেলায় পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং জুলাই/২৪ বিপ্লবের শহীদ ও আহত পরিবারের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার সদর উপজেলার জন্য মোট ৩৯ কার্টুন খেজুর বরাদ্দ পাওয়া গেছে। প্রতি কার্টুনে ১ কেজি ওজনের ৮টি করে প্যাকেট হিসেবে মোট ৩১২ প্যাকেট খেজুর বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতারের নির্দেশনায় এই খেজুরগুলো পর্যায়ক্রমে নিম্নোক্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হচ্ছে:
উপজেলার মোট ৬৫টি মাদ্রাসা ও এতিমখানা।
জুলাই/২৪ আন্দোলনে শহীদ হওয়া ৪ জন শহীদের পরিবার।
আন্দোলনে আহত হওয়া ৩২ জন ব্যক্তির পরিবার।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, অধিকাংশ প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে খেজুর পৌঁছে দেওয়া হয়েছে। তবে ৩টি প্রতিষ্ঠান এবং ১৫ জন আহত ব্যক্তির পরিবার এখন পর্যন্ত উপস্থিত হতে পারেননি। অনুপস্থিতদের জন্য বরাদ্দ সংরক্ষিত রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তা হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতার জানান, স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত প্রাপকদের হাতে এই উপহার পৌঁছে দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। বিতরণ কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং যারা এখনো উপস্থিত হতে পারেননি, তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

