বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগঝিনাইগাতীতে জুয়েল কম্পিউটারে সার্টারের তালা ভেঙে পূর্ব পরিকল্পিতভাবে আইপিএস এবং ব্যাটারি চুরি

ঝিনাইগাতীতে জুয়েল কম্পিউটারে সার্টারের তালা ভেঙে পূর্ব পরিকল্পিতভাবে আইপিএস এবং ব্যাটারি চুরি

শাইপ আহম্মেদ জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর) নিজস্ব প্রতিনিধি 

ঝিনাইগাতী উপজেলাধীন খৈলকুড়া “জুয়েল কম্পিউটার এন্ড ডিজিটাল ফটোস্ট্যাট”নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। 

দোকানের স্বত্বাধিকারীরা শাইপ আহম্মেদ জুয়েল জানান,রাত এগারো টার দিকে দোকানে সার্টারে তালাবদ্ধ করে বাড়িতে চলে যায় এবং পরদিন সকালে নয়টার সময় দোকানের সামনে এসে দেখতে পায় দোকানের সার্টারে লাগানো তালা নেই এবং ভিতরে ঢুকে দেখতে পায়, একটি শক্তিশালী আইপিএস এবং ব্যাটারি চুরি হয়েছে। 

তাৎক্ষণিক দোকানের স্বত্বাধিকারীরা শাইপ আহম্মেদ জুয়েল এবং দোকান মালিক মোঃ আরিফুল ইসলাম আরিফ থানায় গিয়ে অফিসার ইনচার্জ এর সাথে কথা বলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে বিবাদী অজ্ঞাত করে বিবরণ তুলে ধরা হয়।

শাইপ আহম্মেদ জুয়েল এর সাথে কথা বলে জানা যায়, আইপিএস এর মূল্য ছিল ২৪ হাজার টাকা এবং ব্যাটারি ছিল বেঙ্গল বি যার মূল্য ৩০হাজার টাকা। 

চুরির বিষয়টি এলাকায় সবাই জানাজানি হলে সকলেই মাদক সেবনকারী চক্র এমন কাজ করেছে বলে সন্দেহ করছেন। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments