Homeবাংলাদেশচট্টগ্রাম বিভাগমাটিরাঙ্গায় পূবালী ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম অনুষ্ঠিত।

মাটিরাঙ্গায় পূবালী ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম অনুষ্ঠিত।

ইসমাইল হোসেন।বিশেষ প্রতিনিধি,খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি ও শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, খাগড়াছড়ি শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব ইকবাল হোসেন।

মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, মাটিরাঙ্গা উপশাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ হালিমুর রশিদ।

এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের গুরুত্ব, স্টুডেন্ট ব্যাংকিং হিসাবের বিভিন্ন সুবিধা এবং শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে পরিচিত করা এবং তাদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার কার্যক্রম সম্পন্ন করা হয়।

Share this news as a Photo Card

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments