
শাইপ আহম্মেদ জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর) নিজস্ব প্রতিনিধি
সারা বাংলাদেশের রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে চোখে পড়ার মতো কিন্তু শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দেখা গেল ভিন্ন চিত্র।
ঝিনাইগাতী উপজেলা শহরের মেইন রোডে একজন পথচারী হেটে যেতে হিমসিম খাচ্ছে কারণ একটাই নাকে আসছে দুর্গন্ধ!
দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও ছোট্ট এই পাহাড়ি উপজেলার বাজারে ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নতি হয়নি।বাজারের বিভিন্ন ময়লাযুক্ত পানি প্রবাহিত হচ্ছে মেইন রাস্তার দুপাশে(ছবিতে)
দীর্ঘদিন ধরে এমন সমস্যা থাকলেও সমাধানের জন্য এগিয়ে আসনি কেউ।
বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সারা বছর এই বাজারে এমন অবস্থা। শুকনো মৌসুমেও ময়লা পানি বের হওয়ার মতো ব্যবস্থা না থাকায় রাস্তার দুপাশে এমন দুর্গন্ধ ও ময়লা পানি জমে থাকে।
বর্ষাকালে ঝিনাইগাতী বাজারে ক্রেতা -বিক্রেতার সমস্যা এবং দুর্ভোগ আরও চরম পর্যায়ে থাকে।
বর্ষাকালে বৃষ্টির পানির সাথে বাজারের ময়লা পানি মিশে পুরো বাজার পানিতে একাকার হয়ে যায়।
দীর্ঘদিনের এমন সমস্যা সমাধানে স্হানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপ প্রয়োজন।
পাশাপাশি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের সুদৃষ্টি এমন ভয়াবহ অবস্থা থেকে মুক্তি মিলতে পারে বলে এলাকার বাসিন্দারা জানান।

