
শাইপ আহম্মেদ জুয়েল ঝিনাইগাতী (শেরপুর) নিজস্ব প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা গণঅধিকার পরিষদ নেতা,ঝিনাইগাতীর সফল ব্যবসায়ী এবং গণঅধিকার পরিষদ এর চেয়ারম্যান জনাব নুরুল হক নুরের আস্হাভাজন জনাব আরিফুল ইসলাম (আরিফ) রবিবার ঢাকায় গিয়ে গণঅধিকার পরিষদ সভাপতি এবং বাংলাদেশ সরকারের “”শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়””এবং “”প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়”” প্রতিমন্ত্রী – নুরুল হক নুরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ফোনে আরিফের সাথে কথা বলে জানা যায়, নবগঠিত মন্ত্রী পরিষদের মাননীয় “”শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়””এবং “”প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়”” প্রতিমন্ত্রী – নুরুল হক নুর ঝিনাইগাতী উপজেলা গণঅধিকার পরিষদ এর সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন।
আলোচনায় স্হান পেয়েছে,ঝিনাইগাতী উপজেলার সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন উন্নয়ন বিষয়ে মন্ত্রী সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
সাবেক এই ভিপি এবং বর্তমান সরকারের শপথ নেওয়া মন্ত্রী নুরুল হক নুর বলেন, সংগঠন আরও শক্তিশালী করতে বাংলাদেশের প্রত্যেক উপজেলার কমিটি তরান্বিত করতে হবে। নেতা এবং কর্মীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করেন বলে তিনি জানান।
ভিপি নুর নামে অধিক পরিচিত এই নেতা তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের সাথে সুনিবিড় এমন পারিবারিক সদস্যদের মতো করা সুন্দর হাসিমাখা আচরণ একদিন গণঅধিকার পরিষদকে দেশের শীর্ষ দল হিসেবে পরিচিত করবে বলে তৃণমূল পর্যায়ে নেতা আরিফুল ইসলাম (আরিফ) জানান।
বৈঠক শেষে,ঝিনাইগাতী উপজেলা গণঅধিকার পরিষদ নেতা আরিফ বলেন, এমন একজন নেতাকে গণঅধিকার পরিষদ সভাপতি হিসেবে পেয়ে আমরা ধন্য।

