বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালী জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাঁশখালী জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী)
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জলদি হোসাইনিয়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলা প্রভাষক আনোয়ারুল আজিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল জনাব আবু রাশেদ মুজ্জাম্মেল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আরবি প্রভাষক আরফাতুল ইসলাম। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিশেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান ক্বারি মাওলানা ক্বারি মর্তুজা বিল্লাহ হাসান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments