বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাবিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্কেটিং হয়েছে.... জামায়াতে...

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্কেটিং হয়েছে…. জামায়াতে প্রার্থী ড. ফয়জুল হক

মিজানুর রহমান মুবিন, স্টাফ রিপোর্টারঃ
বিড়ি খাওয়া নিয়া বক্তব্য  দিয়ে ভাইরাল জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক আবারো আলোচনায়। নির্বাচনী প্রতিক পাওয়ার পরে নিজ নির্বাচনী আসন ঝালকাঠি -১ এর কাঁঠালিয়া ২২ জানুয়ারী সকালে নেতা কর্মীদের উদ্দেশ্য দাড়ি পাল্লার পক্ষে প্রচরনার জন্য পরামর্শ মুলক বক্তব্য দিতে গিয়ে  বলেন  বিড়ি খাওয়া নিয়ে তার পুর্বের বক্তব্যে জান্নাত জাহান্নাম বলেন নাই। কিন্তু এ বিড়ি খাওয়ার বক্তব্য এমনভাবে প্রচার করেছে যাতে জামায়েতর পক্ষে তারা দুই কোটি টাকার মার্কেটিং করে দিয়েছে এবং সারা বাংলাদেশ জামায়েতে ইসলামীর ভোট বেড়েছে। তিনি নিজ উপজেলা কাঠালিয়ার মানুষকে মদিনা বাসি হিসাবে আখ্যায়িত করে বলেন মদিনায় যেমন প্রথম দাওয়াত দেয়াকে গ্রহন করা হয়েছিল আমিও নিজ এলাকা কাঠালিয়ায় প্রথম দাওয়াত দিলে সেটা আপনারা গ্রহন করেছেন আমার পাশে আছেন সে জন্য আপনারা আমার কাছে মদিনার লোক।  নেতাকর্মীদের উদ্দেশ্য আমি বলেছি চা খাওয়া লোক দাড়ি পাল্লার দাওয়াত দিবে, বিড়ি খাওয়া অবস্থায় দাড়ি পাল্লার পক্ষে দাওয়াত হবে।  জামায়াতের পক্ষে আসায় বিড়ি খাওয়া সংস্কৃতি থেকে বের হয়ে ভালো হতে পারে। তিনি বলেন জামায়াতে ইসলামী স্মার্ট রাষ্ট্র ব্যবস্থা দেখিয়েছে। কিন্তু আমাদের ভাগ্য আমাদের সমালোচনা করা হয়। আমরা কেহ সমালেচনা করবো না বিশেষ করে দশ দল সম্পর্কে পজেটিভ মন্তব্য ছড়াতে হবে এবং এনসিপি সম্পর্কে নিজ দল যেন বিরুপ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম না বলে সে বিষয়ে পরামর্শ প্রদান করেন। এসময় এ আসন থেকে এনসিপির প্রার্থী দক্ষিনাঞ্চলের অন্যতম সংগঠক ডাঃ মাহামুদা মিতু উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments