বাড়িবাংলাদেশেসিলেট বিভাগহবিগঞ্জের বাহুবলে ‎‎একদিনে ৫ জনের ইন্তেকালে শোকে নিস্তব্ধ এলাকাবাসী

হবিগঞ্জের বাহুবলে ‎‎একদিনে ৫ জনের ইন্তেকালে শোকে নিস্তব্ধ এলাকাবাসী

‎মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ।। 
হবিগঞ্জের বাহুবল উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে নারী-শিশুসহ ৫জনের ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে । ২৪ ঘন্টার মধ্যে  একই গ্রামের ৫ জনের ইন্তেকালের ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন এলাকাবাসী । সোমবার সকাল ১১ টা হতে বেলা আড়াইটা পর্যন্ত পৃথক পৃথক জানাজার নামাজে শতশত মুসল্লী অংশ গ্রহণ করেন। 
‎আলেম অধ্যুষিত রাজাপুর গ্রামের বাসিন্দা মাওলানা হোসাইন আহমদ ৫ জনের ইন্তেকালের খবর নিশ্চিত করে বলেন এক দিনে এত মৃত্যুর ঘটনা এর আগে কখনো ঘটেনি। এতে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 
‎২৪ ঘন্টায় এ গ্রামে ইন্তেকাল করেছেন গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী আব্দুল জলিল  (মিজাজ হাজী), মোঃ রমিজ আলী, চিরকুমার মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মকছুদ আলীর স্ত্রী নুরুন্নেছা ও মাওলানা আব্দুল মালিকের দুই বছরের শিশু সন্তান মাশহুদুর রহমান তাশরিফ।
‎শোকাহত আব্দুল মালিক বলেন, দুই ছেলে সন্তানের মধ্যে ছোট মাশহুদুর রহমান তাশরিফ ছিল অতি আদরের। সন্তান হারিয়ে মা বার বার মুর্ছা যাচ্ছেন। ঠান্ডা জনিত কারণে তাশরিফের মৃত্যু কেড়ে নিয়েছে মা-বাবার স্বপ্ন। 
‎এদিকে, রমিজ আলী রবিবার দুপুরে মাছ বিক্রিকালে উপজেলার মহাশয় বাজারের কাছে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যান। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
‎এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মোঃ ইকতার মিয়া বলেন, খবর নিয়ে যতটুকু জানা গেছে গত ২৪ ঘন্টায় ওই গ্রামের বিভিন্ন বাড়ির ৫ জন লোক স্বাভাবিকভাবেই মারা গেছেন।
‎৫ জনের ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা ও শোক জ্ঞাপন করেছেন। বাহুবল নবীগঞ্জ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মোঃ শাহজাহান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল উদ্দিন ও বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি সমুজ আলী রানা শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান এবং মরহুমগণ ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments