বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাগোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা...

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছন আবুল বাশার দাড়িয়া।

নাজমুল শেখ । কোটালীপাড়া (গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছন আবুল বাশার দাড়িয়া।
 দুপুরে তিনি কোটালীপাড়া উপজেলা রিটার্নিং অফিসার সাগুফতা হকের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবুল বাশার দাড়িয়া বলেন,
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসন থেকে গণধিকার পরিষদ থেকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আমি আমার মনোনয়নপত্র উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছি। এই আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, সমস্যা ,উন্নয়ন ও মাদক নির্মূল সহ নানা চ্যালেঞ্জ মাথায় রেখেই আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।। আমি নির্বাচিত হলে, এলাকার মানুষের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করব। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য।
মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments