বাড়িবাংলাদেশেসিলেট বিভাগহবিগঞ্জের বাহুবলে কাভার্ড ভ্যান--সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত।।

হবিগঞ্জের বাহুবলে কাভার্ড ভ্যান–সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত।।

মোঃ সমুজ আলী রানা বাহুবল (হবিগঞ্জ)নিজস্ব প্রতিনিধি ।।
 হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কের চলিতাতলা নামক স্থানে সিএনজি ও আইসক্রিম বোঝাই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর(৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। সে উপজেলার দৌলতপুর গ্রামের মৃত জজ মিয়ার ছেলে বলে জানা গেছে।
 শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার চলিতাতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আইসক্রিম বুঝাই একটি কাভার্ড ভ্যান মহাসড়কের  চলিতাতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি গাড়ির সাথে  মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে  সিএনজি চালক আবু বক্কর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করেন।
 দুর্টনায় কবলিত দুটি গাড়ি হাইওয়ে পুলিশ আটক করেছে।শায়েস্তাগঞ্জ  হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments