
মোঃ ফখরুল ইসলাম নিজস্ব ( প্রতিনিধি বাঁশখালী উপজেলা)
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭ নং সরল ইউনিয়নের মিনজিরীতলা ৫ নং ওয়ার্ড খালাইচ্যারো বাজার এলাকায় বিয়ের ১৮ দিনের মাথায় জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক নববধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইরাং গ্রামের মোজাম্মেল ড্রাইভারের বাড়ির মুজিবুল হকের মেয়ে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয় একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পরানী বাপের বাড়ির মোস্তাক আহমদের ছেলে মো. শাহাব উদ্দিনের সঙ্গে।
স্থানীয়সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌসকে বিয়ে করার আগেই শাহাব উদ্দীনের আরেকটা স্ত্রী ছিলো,ওই ঘরে তাদের সন্তানও রয়েছে বলে জানা যায়,জান্নাতুল ফেরদৌস যখন স্বামীর আগের বউ এবং বাচ্চার কথা জেনে যায়,তখন তাদের মধ্যে কথা কাটাকাটির মত ঘটনা ঘটে শাহাব উদ্দীনের যে আগের স্ত্রী ছিলো সেটা মেয়ের পক্ষের কেউই জানতো না
আগের স্ত্রীর ব্যাপারে কথা কাটাকাটির জের ধরে স্বামী ও তার পরিবার মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে,
গৃহবধূ জান্নাতুল ফেরদৌসের পরিবার অভিযোগ করে বলেন, বিয়ের ১৮ দিনের মাথায় বুধবার রাতে গলা টিপে ও বালিশ চাপা দিয়ে জান্নাতুল ফেরদৌসকে হত্যা করে ফাঁসীতে ঝুলিয়ে রাখা হয়।পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
এই বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে এটি হত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে,

