বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাজামালপুর-৪(সরিষাবাড়ী) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী জনসমাবেশ অনুষ্ঠিত।

জামালপুর-৪(সরিষাবাড়ী) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী জনসমাবেশ অনুষ্ঠিত।

মোঃ সাঈদ হাসান(সরিষাবাড়ী)শিক্ষানবিশ প্রতিনিধি ঃ

আজ ৬ নভেম্বর,রোজ বৃহস্পতিবার তারাকান্দি মাঠে ২ নং পোগলদিঘা কতৃক আয়োজিত ৭,৮,৯ নং ওয়ার্ড এর কমী সভা ও জনসভা  আয়োজন করা হয়।উক্ত জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং পোগলদিঘা শাখার সম্মানিত সাধারন সম্পাদক জনাব মোঃ রাশেদুল ইসলাম রন্জু। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ২নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদ ফকির সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতিয়তাবাদি দল বিএনপি জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি সরিষাবাড়ীর ধানের শীষের মনোনিত প্রার্থী  জনাব ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহব্বায়ক জনাব ফয়জুল কবির তালুকদার শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপি,  অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ,আরও উপস্থিত ছিলেন ২নং পোগলিদঘা ইউনিয়ন এর সকল নেতৃবৃন্দ।এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী  জনাব ফরিদুল কবির তালুকদার শামীম প্রথমেই নিজ হাতে জনাব তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরন করেন।এরপর তিনি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং দেশনেএি বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং স্থায়ী কমিটির সকল সদস্য কে ধন্যবাদ জানান।তিনি বক্তব্যে সকলের প্রতি অনুরোধ জানান ধানের শীষ এ ভোট দেওয়ার জন্য বলেন যদি বিএনপি দেশ শাসনের সুযোগ পায় তবে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করা হবে। জনাব ফরিদুল কবির তালুকদার শামীম আরও বলেন যদি সরিষাবাড়ী বাসী ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়য়ুক্ত করেন তাহলে সরিষাবাড়ী বাসীর উন্নয়নে কাজ করবেন বলে অঙ্গীকার করেন,সেইসাথে সবাইকে একসাথে ধানের শীষের পক্ষে কাজ করার আহব্বান জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments