বাড়িবাংলাদেশেসিলেট বিভাগবাহুবলের সাতকাপন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সাহেবের দাপন সম্পন্ন।। বাহুবল মডেল...

বাহুবলের সাতকাপন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সাহেবের দাপন সম্পন্ন।। বাহুবল মডেল প্রেসক্লাবের শোক প্রকাশ ।।

মোঃ সমুজ আলী রানা বাহুবল (হবিগঞ্জ)নিজস্ব প্রতিনিধি ।।
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, জনাব আব্দুর রাজ্জাক সাহেবের  জানাজার নামাজ অনুষ্টিত।  
রবিবার (১৯ অক্টোবর)  সকাল সাড়ে ৯টায় হামিদনগর মাদ্রাসা মাঠে তাঁর ১ম জানাজা এবং  গ্রামের বাড়ী সেনারকান্দিতে  ২য় জানাজা অনুষ্টিত হয়। 
জনপ্রিয় ও জনন্দিত বার বার নির্বাচিত চেয়ারম্যান এর শেষ বিদায়ে অংশ নেন হাজারো মানুষ — স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ । 
উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে স্মরণ করেন এক মানবিক, ন্যায়বিচারক ও জনগণের আপনজন এই নেতাকে। জানাজার নামাজ শেষে পারিবারিক গুরুস্থানে তাঁকে দাপন করা হয়েছে
উল্লেখ্য গতকাল শনিবার দুপুরে  উপজেলা প্রশাসন আয়োজিত স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের একটি বিরোধ মিমাংসার অনুষ্ঠানে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎তার মৃত্যুর খবরে সমগ্র উপজেলায় শোকের ছায়া নেমে আসে,  তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন এবং ন্যায় বিচারক হিসেবে সর্ব মহলে ছিলেন পরিচিত ।
‎তার ইন্তেকালে বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সমুজ আলী রানা ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান গভীর শোক জ্ঞাপন করেছেন। নন্দিত এ জনপ্রতিনিধির ইন্তেকালে বাহুবলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পুরণ হবার নয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর শোক জ্ঞাপন করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments