বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালী প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের নবগঠিত পরিচালনা পরিষদের শপথ, সংবর্ধনা ও অনুদান...

বাঁশখালী প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের নবগঠিত পরিচালনা পরিষদের শপথ, সংবর্ধনা ও অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ ফখরুল ইসলাম(নিজস্ব প্রতিনিধি বাঁশখালী উপজেলা )

বাঁশখালী প্রবাসী মানব কল্যান ফাউন্ডেশনের নবগঠিত‌ পরিচালনা পরিষদের শপথ, সংবর্ধনা ও অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর বিকালে সরল হারুন বাজার সংলগ্ন মাঠে সংগঠনের কার্যালয়ের সামনে সংগঠনের সিনিয়র সহ সভাপতি ফরহাদুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

উদ্বোধক ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সংগঠনের সহ সভাপতি এইচ এম আবদুল গণির সঞ্চালনায় এময় বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,পৌর বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল মিয়া,জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট লায়ন নাছির উদ্দীন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শওকত ওসমান ,সাবেক চেয়ারম্যান মহসিন, যুবদল নেতা আহমদ ছগির, বাঁশখালী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুচ ছবুর, যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলাম ,দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি সিনিয়র সদস্য এস এম তৈয়ব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম প্রমুখ।

প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা মুহাম্মদ হোসাইন কুয়েত প্রবাসী, উপদেষ্টা কামাল উদ্দীন মোজাম্বিক প্রবাসী, উপদেষ্টা মাওলানা রাশেদুল আলম নোমান দুবাই প্রবাসী, উপদেষ্টা মাওলানা জোবাইরুল ইসলাম ওমান প্রবাসী, প্রধান উপদেষ্টা জনাব ওমর কাজী মোজাম্বিক প্রবাসী, প্রতিষ্ঠাতা মাওলানা ওসমান গনি সৌদি আরব প্রবাসী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ রকি মোজাম্বিক প্রবাসী, সভাপতি জনাব মাষ্টার আব্দুন নুর সৌদিআরব প্রবাসী।

অনুষ্ঠান শেষে বয়নাকাটার দুটি অসহায় পরিবারকে ৪ বান করে ৮ বান টিন, জালিয়াঘাটা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শহিদুল্লাহর স্ত্রীকে সেলাই মেশিন, জলদাশ পাড়ার একজনকে নগদ অর্থ এবং জালিয়াঘাটার মেয়ে পূর্ণিমা রাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার পদে বিজয়ী হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।  পরিশেষে উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা ওসমান গণি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments