বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাআমতলীতে পৌর বি,এন,পির সম্মেলন অনুষ্ঠিত 

আমতলীতে পৌর বি,এন,পির সম্মেলন অনুষ্ঠিত 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি, এন পি আমতলী পৌর শাখার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । বরিবার বিকেলে আমতলী বাসুকি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় । আমতলী পৌর বিএনপির আহবায়ক মো কবির উদ্দিন ফকিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বি,এন,পির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সম্মেলনের টিম প্রধান সৈয়দ জহিরুল ইসলাম জহির সম্মেলনটি উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক জহিরুল ইসলাম মামুন ভিপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ তুহিন মৃধ, বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বি,এন পির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট খাইরুল ইসলাম , বরগুনা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শওকাতুল আলম পান্না মৃধা , উপজেলা মহিলা দলের সভানেএী শামসুনাহার মিরা খান, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন , পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর রেদওয়ান সিদ্দিকী রিজন, মো, জামাল খান, মিলটন বিশ্বাস, মাহাবুব আলম রিপন, রুহুল আমিন টিপু, জাকির হোসেন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ময়নদ্দিন মামুন, যুগ্ন আহবায়ক আঃ রাজ্জাক মো,সবুজ উপজেলা ছাত্রদলের আহবায়ক শোয়েব হেলাল সহ আরো অনেকে উক্ত সম্মেলনে ৭নং ওয়ার্ডে মো,মিজান চৌকিদার সভাপতি ও রেজবুল হোসেন সিপন সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ডে ফিরোজ দফাদার সভাপতি ও আব্দুল গনি সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ডে মো,ফারুক গাজী সভাপতি ও দুলাল বয়াতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments