
সাইফুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)নিজস্ব প্রতিনিধি
*কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০,০০০(পঞ্চাশ হাজার ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র্যাব-১৫*
১। র্যাব-১৫, কক্সবাজার তার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দায়িত্বপূর্ণ এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। র্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে অদ্য ২১ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০:৩০ ঘটিকার সময় র্যাব-১৫,সিপিসি-২( হোয়াইক্যং ক্যাম্প) এর চৌকস অভিযানিক দল সুনির্দিষ্ট গোপন সংবাদ এর ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫০,০০০(পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ও একটি বাটন ফোনসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
২। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়-
৩। উদ্ধারকৃত আলামত’সহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

