
কাশিয়ানী (গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি
প্রেসক্লাব গোপালগঞ্জের সম্মানিত সভাপতি জনাব মোঃ জুবায়ের হোসেন আজ বৃহস্পতিবার সকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৫ম তলায় ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তার পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
জনাব জুবায়ের হোসেনের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তার পরিবার, সহকর্মী সাংবাদিকবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।
গোপালগঞ্জের গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও তার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

