
মোঃ রাকিবুল ইসলাম রাকিব নিজস্ব প্রতিনিধি মাগুরা সদর মাগুরা
মাগুরা -১ আসনে বিএনপির মনোনয়ন পেতে ইচ্ছুক তরুণ প্রজন্মের আইডল আলমগীর হাসান সোহান
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা -১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী আলমগীর হাসান সোহান | সোহানের জন্মস্থান শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামে। তাঁর নির্বাচনী এলাকায় নিয়মিত জনসংযোগ করছেন তিনি। জনসংযোগের সময় তিনি সঙ্গে রাকছেন এলাকার বিএনপির ত্যাগী রাজনীতিবীদদের এবং একঝাঁক তরুণ দলীয় কর্মীবৃন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ইতিমধ্যে জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন সোহান। ত্যাগী এই তরুন প্রজন্মের নেতা ১/১১ এর সময়ে দলের একজন পরীক্ষিত নেতা হিসেবে যথাযথ ভাবে যোগ্য সনদ আদায় করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জিবনদশায় তিনি দায়িত্বের সাথে পালন করেছেন অনেক গুলো গুরুত্বপূর্ণ পদ।
সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক – জাতীয়তাবাদী ছাত্রদল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা,ঢাকা বিশ্ববিদ্যালয় ( আলীম-মামুন কমিট)
সভাপতি -জাতীয়তাবাদী ছাত্রদল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা,ঢাকা বিশ্ববিদ্যালয় ( মামুন-ফিরোজ কমিটি)
যুগ্ম আহবায়ক -জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, (মতিন-নাছির কমিটি)
সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (টুকু-আলীম কমিটি)
যুগ্ম সাধারণ সম্পাদক – ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ( জুয়েল- হাবিব কমিটি)
সহ-সভাপতি -ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ( রাজিব -আকরাম কমিটি)
সহ সাধারণ সম্পাদক- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (টুকু-মুন্না কমিটি)
ফ্যাসিজম সরকারের আমলে ১১০ টির অধীক মামলার আসামী, ঢাকায় আলোচিত চার্জশীট ভূক্ত আসামী যেমন বাংলামটরে ( পুলিশহত্যা,পরিবাগ,শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ভিসি অফিস, ভিসি বাসভবন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কখনই বহিষ্কার অথবা শোকজের সম্মূখীন হননি।
বিসিএস এ চূড়ান্ত ভাবে সুপারিশ কৃত হয়েও রাজনৈতিক প্রতিহিংসার কারণে যোগদান করতে পারে নাই। ইতিমধ্যে
বিএনপির এমপি মনোনয়ন পেতে লাগবে ৩ যোগ্যতা তার সমস্ত কিছু রয়েছে সোহান এর মধ্যে।
ত্যাগ ও সংগ্রাম- গণতন্ত্র পুনরুদ্ধারের লাড়াইয়ে দেশ ও দলের সবচেয়ে ত্যাগ স্বীকার প্রার্থী সেটাও সোহান মধ্যে রয়েছে
সততা ওসুনাম- সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং স্থানীয় জনগণের কাছে ভালো মানুষ হিসেবে সুপরিচিত ব্যাক্তী এই গুনাগুন সোহান এর মধ্যে যথাযথ রয়েছে।
জনপ্রিয়তা- নির্বাচনী এলাকায় ভোটের রাজনীতিতে জনপ্রিয় প্রার্থী সেটাও জনগণের মুখে মুখে উঠে এসেছে সোহান এর নাম।
দলের ক্রান্তিকাল সময় ভয়াবহ ২৮ অক্টোবর থেকে অবৈধ ডামী নির্বাচনের প্রতিবাদে দলিয় হরতাল অবরোধে, ঢাকা নগরী ও মাগুরায় নিয়মিত মিছিল সক্রিয় ভূমিকা পালন করেছে দলিয় নেতা-কর্মীদের সাথে নিয়ে, জুলাই গণঅভ্যুত্থানে সোহান কে প্রতিদিন মিছিলে নেতৃত্ব দিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের কোঠা বিরধী আন্দোলনে তাকে স্বকীয় ভাবে মাঠে পাওয়া গেছে নিয়মিত।

