বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসন্দ্বীপে হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সন্দ্বীপে হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রিদুয়ানুল বারী (সন্দ্বীপ) চট্টগ্রাম –
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা  ১২ জুন,২০২৫ তারিখ  ধোপারহাটস্হ জনসেবা হোমিও ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে। ডাঃ আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া এ প্রশিক্ষণ কর্মশালার মূল আলোচক হিসেবে ছিলেন   বিশিষ্ট হোমিওপ্যাথিক ডাক্তার এম এ বাশার( ডিএইচএমএস) ও হোমিও কনসালটেন্ট। প্রশিক্ষণের বিষয়বস্তু ছিলো “রোগী লিপি প্রনয়ণ কৌশল “। ডাক্তার 
 খাইরুল ইসলামের  সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: কান্তি লাল মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসটি বাংলা টিভির সন্দ্বীপ প্রতিনিধি ও দৃষ্টি টিভি সন্দ্বীপ এর চীপ এডমিন ডাঃ রিদুয়ানুল বারী। 
বিকাল ২ টা থেকে শুরু হওয়া  সেমিনারে এসময় উপস্থিত ছিলেন প্রভাষক ও ডাঃ মিজানুর রহমান, ডাঃ আবদুর রহমান, ডাঃ দিদারুল আলম, ডাঃ শফিউল আজম,ডাঃ তাছলিমা জাহান লিমা,ডাঃ জাকের হোসেন, ডাঃ আবদুল হামিদ,ডাঃ মিজানুর রহমান, ডাঃ রাজিব কান্তি সূত্রধর,ওসমান গনি প্রমুখ। প্রশিক্ষণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন এ কর্মশালা নিঃসন্দেহে পেশাগত উন্নয়নে দক্ষতা অর্জনে বিশেষ সহায়ক হবে। তারা আয়োজক কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে,  জনসেবা হোমিও ক্লিনিকের ব্যাবস্হাপনা ও ডাক্তার খাইরুল ইসলামের পরিচালনায় সপ্তাহের  প্রতি শনিবার  হোমিওপ্যাথিক ঔষধের ওপর বিষয় ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments