বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলামুসল্লিদের নিরাপত্তা ও সুবিধার স্বার্থে  ৫০০ ফুট ত্রিপলযুক্ত সামিয়ানা নির্মাণের নির্দেশ ইউএনও’র

মুসল্লিদের নিরাপত্তা ও সুবিধার স্বার্থে  ৫০০ ফুট ত্রিপলযুক্ত সামিয়ানা নির্মাণের নির্দেশ ইউএনও’র

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি

সীতাকুণ্ডে এবারের ঈদুল আযহার কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সীতাকুণ্ড কামিল এম.এ. মাদ্রাসার সামনে, ডি.টি. রোডের ওপরে। ঈদ জামাতের প্রস্তুতি ও পরিবেশ পর্যবেক্ষণে বুধবার বিকেলে স্থানটি পরিদর্শন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফখরুল ইসলাম।

পরিদর্শনকালে ইউএনও ঈদ জামাতকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও মুসল্লিদের সুবিধার্থে প্যান্ডেল নির্মাণ এবং সড়কের ওপর ৫০০ ফুট দীর্ঘ ত্রিপলযুক্ত সামিয়ানা টাঙানোর নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু তাহের, কামিল মাদ্রাসা মসজিদের ইমাম হাফেজ শাহনেওয়াজ, পৌর যুবদলের সেক্রেটারি জিয়াউদ্দিন, পৌর কৃষকদলের সভাপতি আকাইদুল ইসলাম ডালিম ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিবছর ঈদুল আযহার এই কেন্দ্রীয় জামাতে হাজারো মানুষের সমাগম ঘটে। নিরাপত্তা, ছায়া ও সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে এবারের জামাত যেন আরও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সবাই সম্মিলিতভাবে কাজ করছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments