বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাঢাকায় গ্রেপ্তার বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মামুন

ঢাকায় গ্রেপ্তার বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মামুন

বরিশাল  সদর নিজস্ব প্রতিনিধি  :
আওয়ামী যুবলীগের বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে রাজধানী ঢাকার উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে। মামুনের স্ত্রী লাইজু খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালেই ডিবি পুলিশ তাদের উত্তরার বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তিনি উত্তরার একটি থানায় পুলিশ হেফাজতে রয়েছেন বলেও জানান তিনি।
বরিশাল মহানগর পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, খান মামুনকে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আগুন লাগানোর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।
মাহমুদুল হক খান মামুন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় দুই নেতার—সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সাবেক এমপি জাহিদ ফারুক শামীম এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের—ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিত।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments