বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাসাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত 

সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত 

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
ঢাবির মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ উপজেলা সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ  সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১ টার সময় সরকারি কলেজ ফটকে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক রাদ ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল প্রামানিক,বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
আরোও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বপন মিয়া,সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,দপ্তর সম্পাদক নাহিদ,প্রচার সম্পাদক নুরুন্নবী,আবুবক্কর,ছানাউল্লাহ, প্রমুখ।
উপজেলা ছাএদলের নেতারা বলেন,
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments