বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে প্রশাসনের পরিচয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককের বাড়িতে ডাকাতি

কালিয়াকৈরে প্রশাসনের পরিচয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককের বাড়িতে ডাকাতি

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি 
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে পুলিশ  পরিচয়  দিয়ে  প্রবেশ করে পরিবারের  সদস্যদের অস্ত্রের  মুখে জিম্মি করে হাত পা বেধে  নগদ টাকা  ও স্বর্ণালংকার  লুট করার ঘটনা ঘটেছে। 
বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উপজেলার মৌচাক ইউনিয়ন কালিয়াদহ গ্রামের মৃত মোগরব আলীর ছেলে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বাড়িতে। 
ভুক্তভোগী পরিবার জানান,  বৃহস্পতিবার রাতে সবাই খাবার খেয়ে যার যার রুমে ঘুমাতে যাই। হঠাৎ  মধ্যরাতে পুলিশ পরিচয় দিয়ে  ডাকাতদলরা দরজা কড়া নাড়ে ও ডাকতে  থাকে। বিষয়টি স্বাভাবিক ভাবে সাড়া দিয়ে  দরজা খুলেন শহিদুল ইসলাম। দরজা খুললেই সংঘবদ্ধ ডাকাতদলেরা রুমে প্রবেশ করে পরিবারের  সকলে অস্ত্রের মুখে জিম্মি  করে হাত পা বেধে  আলমারিসহ ঘরের আসবাপত্র ভাংচুর করে নগদ দুই লক্ষ টাকা ও ৭/৮ ভরি স্বর্ণালংকার  লুট করে পালিয়ে যায়। 
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর সেলিম হোসেন জানান, সকালে   ঘটনাস্থল পরিদর্শন  করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments