বাড়িবাংলাদেশেখুলনা বিভাগজমে উঠেছে মাগুরার কৃষান মজুরি হাট গুলো।

জমে উঠেছে মাগুরার কৃষান মজুরি হাট গুলো।

অরিন্দম বর, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা।
সারা দেশে শুরু হয়েছে ধান কাটার মৌসুম। কৃষি প্রধান এ বাংলাদেশের মানুষের সবচেয়ে কর্মব্যস্ততার মৌসুম। দীর্ঘ দিনের পরিশ্রমের ফসল দেশের মানুষ গোলায় তুলতে সর্বোচ্চ পরিশ্রমের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।এরই মধ্যে আবহাওয়া যদি প্রতিকূল হয় তাহলে নারী পুরুষ দিনরাত একাকার করে পরিশ্রমে লেগে পড়ে।তাই যে করেই হোক ফসল ঘরে তুলতে চড়া দামে হলেও কৃষান মজুরি কিনে আগেভাগেই সবাই ফসল ঘরে তোলার মহা ধুমধাম পরিবেশ।আর তাই আপেক্ষকৃত ধান চাষ যেখানে কম হয় সেখান থেকে কৃষান মজুরি দিতে স্থানীয় হাটে জড়ো হয় । তারপর দাম দর ও খাওয়া দাওয়া সুবিধাদি মিলে গেলে কৃষক তার পছন্দ মতো মজুরি কৃষানকে কিনে নিয়ে যায়। স্থানীয় ভাষায় এদের জোন নামেই পরিচিত। মাগুরার বহু জোন মজুরি কেনাবেচার হাটের মধ্যে আড়পাড়ার হাট অন্যতম। স্থানীয় আড়পাড়া হাট শনি ও বুধবারে মেলার দিন নির্ধারিত থাকলেও খোঁজ নিয়ে জানা গেছে এখন প্রায় প্রত্যেক দিন ই এই কৃষাণ মজুরির হাট মিলছে।এসব জোন বা কৃষাণদের দাম ওঠে গগনে গরজে মেঘের ঘনঘটার সাথে সাথেই। তাছাড়া বর্তমানে বেশি সুবিধা ও থাকা খাওয়া নিয়ে মতবিরোধ হলেই হলেই এসব জোনেরা গৃহস্থ পরিবর্তন করে আবার হাটে ওঠে বলে জানা গেছে ‌। মকলেজ নামে একজন কৃষাণ মজুরি জন বলেন,,, ভালো থাকা খাওয়ার সাথে যাদের বাড়ি ফ্রি ওয়াইফাই সুবিধা পাবো আমরা তাদেরকেই আগে পছন্দের তালিকায় রাখবো। অনেকের ধারণা যুগের তালে মানুষ অনেককিছুই খাপ খাইয়ে নিতে বাধ্য হচ্ছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments