বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলাবীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার -১

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার -১

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি:
বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উৎপল চন্দ্র রায় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 
গ্রেফতারকৃত উৎপল চন্দ্র রায় বীরগঞ্জ উপজেলার দেবীপুর (বানিয়াপাড়া)’র ধীরেন চন্দ্র রায়ের ছেলে। 
১২ এপ্রিল শনিবার দুপুর ১টা ২০ মিনিটে বীরগঞ্জ থানাধীন নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের একটি আম বাগানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করার সময় তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়,বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে দামাইক্ষেত্র শালবাগান এলকায় মাদক বিক্রির খবর পায় পুলিশ। থানার এস আই আনছারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওই স্থানে অভিযান চালিয়ে উৎপলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি  করে ২৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধারসহ জব্দ করা হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  আব্দুল গফুর জানান,  এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে শনিবার বিকেলে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments