
মো: মাহমুদুল হাসান, আমতলী(বরগুনা)বিশেষ প্রতিনিধি
দীর্ঘ ৭ বছর পর অবশেষে আমতলীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির বরিশালের দায়িত্বশীল কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। মঙ্গলবার সকাল ১১ টায় আমতলীতে আয়োজিত কর্মীসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের অনুপস্থিতি তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক শূন্যতার সৃষ্টি করেছে বলে জানিয়েছে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।
নেতাকর্মীদের দাবী- দীর্ঘ আওয়ামী দুঃশাসনের দিনগুলিতে যে নেতা দলের হাল ধরে হয়েছেন ফ্যাসিবাদী হামলা-মামলার শিকার, সেই দুঃসময়ের কাণ্ডারীর অনুপস্থিতি আমাদেরকে ব্যথিত করছে। আমতলীর রাজনীতিতে জালাল ফকিরের বিকল্প নেই উল্লেখ করে কর্মীদের দাবী- ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কারাদেশের মধ্য দিয়ে এই অঞ্চলের সর্বাধিক জনপ্রিয় নেতাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখে মূলত বিএনপিকেই বিপর্যস্ত করা হচ্ছে। অতিসত্ত্বর ষড়যন্ত্রমূলক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের।
উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো.জহিরুল ইসলাম ভিপি মামুনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব মো.তুহিন মৃধার সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তা জনাব নজরুল ইসলাম মোল্লা, সদস্য নির্বাহী কমিটি,বিএনপি ও সাবেক সভাপতি বরগুনা জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এজেড এম সালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় আইনজীবি ফোরোমের সম্পাদক ও সাবেক আমতলী উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম প্রমুখ।

