বাড়িসিলেট বিভাগমৌলভীবাজার জেলাটুপি পাঞ্জাবি নিয়ে ব্যাঙগ,ও ইয়াহুদীদের সাথে তুলনায় আইনি ব্যবস্থা না নিলে বৃহত্তর...

টুপি পাঞ্জাবি নিয়ে ব্যাঙগ,ও ইয়াহুদীদের সাথে তুলনায় আইনি ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচীর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান।

শাহ্ শরীফ আহমদ -মৌলভীবাজার ঃ

মৌলভীবাজার শহরের জনৈক আব্দুল মাওফিক চৌধুরী কর্তৃক অজ্ঞতা, বেয়াদবীমূলক ও কটুক্তিপূর্ণ চ্যালেঞ্জ এবং প্রশাসনের বিগত নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যাগরিষ্ট মুসলিম সমাজের ঐক্যমত্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে এ বছর রোযা ও ঈদ উদযাপন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:)-এর সুন্নাতী জামা ও টুপি নিয়ে পবিত্র ইসলাম ধর্ম ও সুন্নাহ বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ, মৌলভীবাজার। রোববার ৬ এপ্রিল দুপুরে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর কাছে ১ দফা দাবী- ৪৮ ঘন্টার মধ্যে আব্দুল মাওফিক চৌধুরীসহ জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনার দাবীতে স্বারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক উক্ত স্মারকলিপি গ্রহন করে দ্রুত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ, মৌলভীবাজার এর আহবায়ক মাও: আহমদ বিলাল, সদস্য সচিব হাফিয মাও: আলাউর রহমান টিপু। যুগ্ন আহবায়ক মুফতি হাবিবুর রহমান, মাও: বশির আহমদ, মুফতি হিফজুর রহমান ফুয়াদ, যুগ্ন সদস্য সচিব- মাও: এহসানুল হক যাকারিয়া, শেখ মুহাম্মাদ শাহ্ আলম, হাসান আহমদ চৌধুরী, এম মুহিবুর রহমান, শাহ মিসবাহ, মাও. মুজাহিদুল ইসলাম ফারুকী, সদস্য- আলী রাব্বি রতন, হাফিজ নুর উদ্দিন জসিম, মোঃ আব্দুল মুনিব ইমন, মাওলানা আঃ বারী খোবায়েব, জাকারিয়া হোসাইন ইমন, শাহ উসমান জাকি। উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন- মুফতি মাও: শামছুল ইসলাম, মুফতি শামসুজ্জোহা, মাও: নূরে আলম হামিদী, অধ্যক্ষ মাও: মো. আব্দুস সবুর, মাও: শফিকুর রহমান, মাও: মহিবুর রহমান, মাও: শামসুল ইসলাম, মাও: শেখ আব্দুল হক, মাও: আব্দুল আলিম, সৈয়দ ইউনুস আলী, মাও: কামরুজ্জামান, মাও: সৈয়দ মুহিত উদ্দিন, মাও: জুনায়েদ আহমদ, হাফিয শামীম আহমদ, মাও: আজমান আলী, হাফেজ আসাদ আহমদ চৌধুরী, সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, কাজী মো: আব্দুর রহিম মজুমদার, হাফেজ মাও: এনামুল হক, মাও: ফখরুল ইসলাম, মাও: সাদ আমিন, আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাতুক, আলহাজ্ব আয়াজ আহমদ প্রমুখ। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments