বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসীতাকু‌ন্ডের সৈয়দপু‌রে প‌বিত্র রমজান উপল‌ক্ষে সরকা‌রের মান‌বিক সহায়তা হি‌সে‌বে বিনামু‌লে ১০ কেজী...

সীতাকু‌ন্ডের সৈয়দপু‌রে প‌বিত্র রমজান উপল‌ক্ষে সরকা‌রের মান‌বিক সহায়তা হি‌সে‌বে বিনামু‌লে ১০ কেজী হা‌রে চাল বিতরণ কর্মসূচীর উ‌দ্বোধন।

মোহাম্মদ জাম‌শেদ আলম,সীতাকুণ্ড(চট্টগ্রাম)নিজস্ব প্রতিনিধি :

সীতাকু‌ন্ডের সৈয়দপু‌রে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকা‌রের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০কেজি হারে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার সকাল ১০:০ ঘ‌টিকায় উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল‌, ১নং সৈয়দপুর ইউনিয়ন এর সংগ্রামী সভাপ‌তি, জনাব কাজী এনামুল বারী ও জনাব আবুল কা‌শেম, স‌চিব, সৈয়দপুর ইউ‌নিয়ন প‌রিষদ। 

উক্ত অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন জনাব হেলাল উ‌দ্দিন মেম্বার, সা‌বেক সাধারণ সম্পাদক, জনাব আলাউ‌দ্দিন, সাংগঠ‌নিক সম্পাদক,  জনাব এমাম হো‌সেন,  সাধারণ সম্পাদক, ইউ‌নিয়ন কৃষক দল, মোহাম্মদ জাম‌শেদ আলম, সভাপ‌তি, মি‌রেরহাট বাজার প‌রিচালনা ক‌মি‌টি, সভাপ‌তি,  সাধারণ সম্পাদক ও সাংগঠ‌নিক সম্পাদক, ইউ‌নিয়ন যুবদল, আহবায়ক, ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবক দল এবং সকল ওয়ার্ডের সভাপ‌তি, সাধারণ সম্পাদকবৃন্দসহ অংগ ও সহ‌যোগী সংগঠ‌নের নেত্রীবৃন্দ।

ইউ‌নিয়ন বিএন‌পি`র সভাপ‌তি কাজী এনামুল বারী ব‌লেন, এই ইউনিয়নে ১হাজার ৭শত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরন করা হ‌চ্ছে, সক‌লের মা‌ছে যেন স‌ঠিক ভা‌বে বি‌লি-বন্টন করা হয়, সবাই যেন পায়, সেই দি‌কে তদারকি করার জন‌্য নেতা কর্মীর প্রতি আহবান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments