বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলারাজারহাটে নিষিদ্ধ ঘোষিত কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক সাগর গ্রেফতার

রাজারহাটে নিষিদ্ধ ঘোষিত কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক সাগর গ্রেফতার

আসাদুর রহমান , রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধীঃ
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগর(২৮)কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোমনারায়ন গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মেহেদী হাসান সাগর(২৮) নিষিদ্ধ ঘোষিত রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গত ৫আগষ্টের পর সে গা ঢাকা দেয়। শুক্রবার(১১জানুয়ারী) গভীর রাতে রাজারহাট থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমনারায়ন এলাকা থেকে সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়। সাগরের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নম্বর ১২, তারিখ ১১/০১/২৫ইং। পরদিন শনিবার(১১জানুয়ারী) সকালে পুলিশ তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের সাংগাঠনিক সম্পাদক সাগরকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments