বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহন বাজারে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের ১৪ হাজার টাকা জরিমানা 

লালমোহন বাজারে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের ১৪ হাজার টাকা জরিমানা 

অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
 ভোলার লালমোহন পৌরশহরের মধ্যে অবৈধভাবে ফুটপাত দখল করে বিভিন্ন মালামাল রাখা ও দোকান করায় ৮ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ মোবাইল কোর্ট পরিচালনা করে আস্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ধারায় এ জরিমানা করেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসক মো. শাহ আজিজ জানান, লালমোহন পৌরশহরকে যানজট মুক্ত, পরিস্কার পরিচ্ছন্ন ও 
ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments