
মো. হুমায়ুন কবির, গলাচিপা(পটুয়াখালী) নিজস্ব প্রতিনিধি
পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের পিতা মো. রুহুল আমিন সরদার (৭০) অসুস্থ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার ৭ ডিসেম্বর রোজ শনিবার দিবাগত আনুমানিক রাত ৩ টায় তাঁর নিজবাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার ডি এম খালী ইউনিয়নের চরচান্দা বেপারী কান্দি গ্রামে তাঁর নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে ও চার কণ্যা সন্তানের জনক ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। জানাযা নামাজ শেষে ৮ ডিসেম্বর রবিবার দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

