বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাতারেক রহমান খালাস পাওয়ায় বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সন্তোষ প্রকাশ

তারেক রহমান খালাস পাওয়ায় বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সন্তোষ প্রকাশ

হারুন-উর-রশীদ বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 
উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর ও পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার আদালতের মাধ্যমে বিচারের নামে প্রহসন চালাতেন। তারই বড় প্রমাণ ছিল ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মামলা। আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে কুক্ষিগত করে তারক রহমান সহ বিএনপির নেতাদের সাজা দিয়েছিল। এই মামলায় শুধুমাত্র রাজনৈতিক কারণে দেশের সব চেয়ে জনপ্রিয় নেতা ও তরুনদের আইকন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িত করেন।
আজ (রোববার) বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন তা ইতিহাস হয়ে থাকবে। তাঁরা আরও বলেন, এই রায়ে জনগণের আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। 
পৌর বিএনপির আহবায়ক জাহিদুলইসলাম প্রিন্স বলেন, তারেক রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ খালাস পাওয়ায় উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করছি। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments