বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাকাঠালিয়ায় হাজ্বী নাজেম আলী আকন জামে মসজিদের মালামাল ও নগদ টাকা চুরি

কাঠালিয়ায় হাজ্বী নাজেম আলী আকন জামে মসজিদের মালামাল ও নগদ টাকা চুরি

মোঃ ফয়সাল আহম্মদ, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের হাজ¦ী নাজেম আলী আকন জামে মসজিদের মালামাল ও নগদ টাকা চুরি হয়েছে।

গতকাল ৩০ মার্চ গভীর রাতে উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের হাজ¦ী নাজেম আলী আকন জামে মসজিদের আইপিএস, ব্যাটারী, গ্যাসের চুলা ও ইমাম সাহেবের জামা-কাপড় ও নগদ ২৫ হাজার টাকা চোররা চুরি করে নিয়ে যায়।

মসজিদের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন জানান, গতকাল তারাবি নামাজ শেষে রাত ১১ টা থেকে রাত ২টার মধ্যে মসজিদের জানালা খুলে আইপিএস, ব্যাটারী, গ্যাসের চুলা ও ইমাম সাহেবের জমা-কাপড় ও নগদ ২৫ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

এ বিষয়ে কাঠলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments