বাড়িবাংলাদেশেঢাকা বিভাগশরীয়তপুরে জাজিরায় পদ্মা নদীতে প্রকাশ্যে চাঁদা।

শরীয়তপুরে জাজিরায় পদ্মা নদীতে প্রকাশ্যে চাঁদা।

জিহাদ হাসান,উপজেলা বিশেষ প্রতিনিধি জাজিরা শরিয়তপুর।

শরীয়তপুরের জাজিরা টলার নিয়ে চাঁদা বাজি চার চাঁদাবাজকে আটক করেছে মাঝি ঘাট নৌ-পুলিশ বৃহস্পতিবার (২১-মার্চ) সকালে উপজেলার সিডারচরের পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের জেলার লৌহজং থানাধীন ডহুরী এলাকার মোঃ রফিক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৪০), মৃত প্রিন্স চাকলাদারের ছেলে রাহিদ চাকলাদার (১৯), মোঃ আলমগীর বেপারীর ছেলে রিদয় বেপারী (২২) ও মোঃ কামাল চোকদারের ছেলে আব্দুল জলিল চোকদার (২০)।

জানা গেছে, এসব চাঁদাবাজ স্থানীয় দু’একজন প্রভাবশালীকে হাত করে কুন্ডেরচর, পালেরচর, বাবুরচর, সিডারচর এলাকার পদ্মা নদীতে নিয়মিত চাঁদাবাজি করতো। সম্প্রতি সময়ে বেশ কয়েকজন চাঁদাবাজকে আটক করে মাঝি কান্দি নৌ-পুলিশ। এরপর থেকে কিছুটা লুকিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে চাঁদাবাজি করতো এরা।

চাঁদাবাজ আটকের বিষয়টি নিশ্চিত করে মাঝি ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জসীম উদ্দিন জানান, নিয়মিত জাটকা নিধন বিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পদ্মানদীতে একটি চক্র চাঁদাবাজি করছে।

ঘটনা জানার সঙ্গে সঙ্গেই মাঝি কান্দি নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টহল টীম স্পিড বোর্ড নিয়ে অভিযান চালিয়ে চার চাঁদাবাজকে আটক করেন। চাঁদাবাজরা পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে বালু বাহী বাল্কহেড থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা নিতো বলে আমরা জানতে পেরেছি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে নৌ-পুলিশের পক্ষ থেকে জাজিরা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments