আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত ভিক্ষোভ মিছিলটি ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য , সাবেক কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন– আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। রাজনৈতিক সরকারি দলের উদ্দেশ্যে বলেন — আপনারা যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, জনগণ আপনাদের ক্ষমতায় থাকতে দিবে না।
উক্ত বিক্ষোভ মিছিল পূর্বে আরো বক্তব্য রাখেন — কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক,, শ্রমিক কল্যাণ জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাও নজরুল ইসলাম প্রমুখ।
মিছিল শেষে বড়বাজার মোড়ে জেলা সেক্রেটারি মাও: নাজমুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ভিক্ষুক মিছিলটি শেষ হয়। উল্লেখ্য যে, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারকে করা হুঁশিয়ারি দেন।
