মূল সংবাদে ফিরুন
ই-পেপারতারিখ: 24 November 2026দৈনিক প্রথম বাংলা

টঙ্গীবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

হাসেম সরদার । বিশেষ প্রতিনিধি (মুন্সিগঞ্জ) 
মুন্সিগঞ্জের  টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বিল্লাল বেপারী (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বেহেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
গ্রেপ্তার বিল্লাল বেপারী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দক্ষিণ খারিজা খাক (উদয়নগর) গ্রামের মো. আব্দুল করিম বেপারীর ছেলে। বর্তমানে তিনি টঙ্গীবাড়ীর বাহেরপাড়া এলাকায় বসবাস করতেন।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ জানান, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গীবাড়ী থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।