মোঃ ওবায়দুল্লাহ মারুফ। পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর কাঁটাপুকুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের ইন্তেকালের পর রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরহুমের নিজ বাসভবনের সামনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গার্ড অব অনার ও জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। এসময় জানাজায় অংশগ্রহণ করেন এমপি মোস্তাফিজুর রহমানসহ অতিথিরা
