মো: আব্দুল্লাহ আল মামুন । বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ
আজ রোববার ২২ নভেম্বর সকালে জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব হুইলচেয়ার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক মো: খালেদ সাইফুল্লাহ সোহেল খান(ভিপি সোহেল)।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বলেন, সমাজের অনেকেই প্রতিবন্ধী ব্যক্তিদের বোঝা মনে করেন। এই প্রচলিত ও ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরা কখনোই সমাজের বোঝা নন; বরং প্রয়োজনীয় সুযোগ ও সহযোগিতা পেলে তাঁরা সমাজের সম্পদে পরিণত হতে পারেন।
প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। জেলা পরিষদের এই হুইলচেয়ার বিতরণ কার্যক্রম সেই উদ্যোগেরই একটি অংশ। আমরা চাই প্রতিবন্ধী ব্যক্তিরা কারও ওপর নির্ভরশীল না হয়ে কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলুন। তাঁদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেও জেলা পরিষদ কাজ করে যাচ্ছে।
এ সময় সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদের প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান খালেদ সাইফুল্লাহ সোহেল খান। তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেশ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে, আর প্রতিবন্ধী ব্যক্তিরাও নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবেন।
