মূল সংবাদে ফিরুন
ই-পেপারতারিখ: 21 November 2026দৈনিক প্রথম বাংলা

বেড়ায় বিএনপি-আ.লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, সাংবাদিক লাঞ্ছিত

জামাল হোসেন । স্টাফ রিপোর্টার পাবনা 
পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন আরটিভির স্থানীয় প্রতিনিধি। ভাঙচুর করা হয়েছে তাঁর ক্যামেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ওঠে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
সাংবাদিকের ওপর হামলা ও সংবাদমাধ্যমের সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।