
মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি
সীতাকুণ্ডের ঘোড়ামারা ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় ভাড়াটে সন্ত্রাসীদের পাহাড়ায় রাতভর মিস্ত্রী লাগিয়ে সীমানা পিলার দিয়ে রাকিব শিপ ব্রেকিং লিঃ এর দখলের প্রক্রিয়া চালাচ্ছে, অনেক বিতর্কিত পাশ্ববর্তী জায়গায় মর্ডান ব্রিক্স এর মালিক পক্ষ। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ ও চট্টগ্রাম কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
রাকিব শিপ ব্রেকিং এর পক্ষে অন্জন বড়ুয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন, সীতাকুণ্ড থানাধীন সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পূর্বপাশে মর্ডান ব্রিক্স লিঃ সংলগ্ন পূর্বে বিভিন্ন দলিলে ০৬/০৬/২০১০ ইং ও ০১/০৮/২০১০ ইং ৫৮৮৯ নং ও ৭৭৪০ নং কবলা মুলে সীতাকুন্ড কুমিরা লট-৮, মৌজার আর.এস. খতিয়ান - ৪৮ ও আর.এস. ২৮ দাগের তৎবিএস ২৪ দাগের আন্দর ১৯৫ শতক জমি ক্রয় করে সীমানা নির্ধারন করে ভোগ দখলে থেকে কেয়ার টেকার আবুল মনছুরের মাধ্যমে দেখাশুনা করে আসছে। বিগত ২৩ সালে কেয়ার টেকার আবুল মনছুর মারা গেলে জায়গাটি অরক্ষিত হয়ে পড়লে পাশ্ববর্তী মর্ডান ব্রিক্সের মালিক পক্ষ ভাড়াকরা সন্ত্রাসীর মাধ্যমে জায়গাটি দখলের চেষ্টা চালায়।
রাকিব শিপ ব্রেকিং লিঃ এর অভিযোগে পুলিশ এসে দখল রুখে দেয়ায়, ব্যর্থ হন তারা। উক্ত দখলবাজ মর্ডানের মালিক পক্ষ পূনরায় দখলে মেতে উঠে। তারা অতিরিক্ত শ্রমিক নিয়ে এলাকার ছাত্রদলের নেতা সাব্বির হোসেন সানি ও মাহফুজের নেতৃত্বে সন্ত্রসী ভাড়াকরে সন্ত্রাসীদের পাহাড়ায় রাতভর দখলের উদ্দেশ্যে সীমানা পিলার নির্মানে মেতে উঠে। দখলবাজরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দখল যজ্ঞ চালালে ভয়ে প্রকৃত জায়গার মালিক পক্ষ বাধা দেয়ার সাহস না পেয়ে বিষয়টি থানাকে জানান, ঘটনাস্থলে পুলিশ আসলে তারা পুলিশ দেখে নির্মান কাজ কিছুক্ষন বন্ধ রেখে পূনরায় সীমানা পিলার নির্মান কাজ শুরু করেন।
নিরুপায় হয়ে জায়গার মালিক রাকিব শিপ ব্রেকিং কর্তৃপক্ষের পক্ষে অন্জন বড়ুয়া বাদী হয়ে গত ৩ মে ২০২৫ ইং চট্টগ্রাম কোর্টে মর্ডান ব্রিক্সের জি.এম. মোঃ আমিন ও ম্যানেজার আমান উল্লাহ কে বিবাদী করে একটি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ বিচারক সীতাকুণ্ড মডেল থানার ওসিকে বিষয়টি তদন্তের মাধ্যমে বিস্তারিত প্রতিবেদন দাখিল ও নির্মাণের কাজ বন্ধ রেখে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, মর্ডান ব্রিক্সের মালিকের বাড়ী বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলায়। তার ব্রিক্স কারখানা অবৈধ রোহিঙ্গাদের আস্তানা, সম্প্রতি অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে পাহাড় ধ্বস দূর্ঘটনায় ৪জন শ্রমিক মারা গেলে তাদের ঠিকানা পাওয়া যায়নি, পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে ওয়ারিশরা মর্গে এসে লাশ গ্রহন করে। তারা ভূমিদস্যু, পাহাড় খেকো, দাঙ্গাবাজ, খুন খারাপীসহ নানা অপকর্মে লিপ্ত । কিছু হলেই রোহিঙ্গাদের লেলিয়ে দেয়, ক্ষতিগ্রস্হ রাকিব শিপ ইয়ার্ডের মালিক এই ভূমিদস্যু দাঙ্গাবাজের বিরুদ্ধে প্রশাসনের কাছে আইনী সহায়তা চেয়েছেন।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ওসি জানায়, মর্ডান ব্রিক্স এর মালিকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, জায়গা দখলের অভিযোগ তদন্ত করে ব্যবস্হা নেয়া হবে।