প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৪:৪৮ পি.এম
সাতক্ষীরা কালিগঞ্জ সহ সারা বাংলাদেশ থেকে নতুন প্রতারক চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে

শরিফুল ইসলাম ,কালিগঞ্জ(সাতক্ষীরা)বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার একাধিক লোকের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এক প্রতারক চক্র এই প্রতারক চক্র শুধু সাতক্ষীরা কালিগঞ্জ নয় সারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।টাকা হাতিয়ে নেওয়ার মাধ্যম হলো ফেসবুক হোয়াটসঅ্যাপে ফেক আইডি দিয়ে প্রথমে তাদের সাথে পরিচিত হয়। তারপর বিভিন্নভাবে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সে বলে আমি বিদেশের ব্যাংক কর্মকর্তা অথবা ম্যানেজার বিভিন্ন উচ্চপদস্থ পরিচয় দিয়ে বলেন আপনার বাংলাদেশের একজন মানুষ আমাদের এইখানে ব্যবসা বা চাকরি করতো। বা বিভিন্ন রকম কথা বলে থাকে। এভাবে কিছুদিন পরে বলেন আপনার দেশের সেই লোকের তার অনেকগুলো টাকা আমাদের দেশের ব্যাংকে আটকে আছে। এই সম্পত্তি আপনি এবং আমি উদ্ধার করব। ফলে আপনি অর্ধেক ভাগ নিবেন এবং আমাকে অর্ধেক দিবেন।এরপর বিভিন্ন রকম ভুয়া মিথ্যা কাগজপত্র অরজিনাল এর মত করে তৈরি করে। এরপর বলেন আপনার টাকা আপনার দেশে নিয়ে যেতে হলে আপনাকে খরচ দিতে হবে। বা প্রতারক বলতে পারেন টাকা আপনার দেশে এনেছি এখন এই টাকা নিতে হলে বিভিন্ন রকম খরচের কথা বলে। মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এমনই কয়েকজনের সাথে কথা বলছি কালিগঞ্জ উপজেলার শমসের রহমানের সাথে তিনি ওএকই কথা বলেন। তার কাছ থেকে নিছেন প্রায় ৫০ হাজার টাকা। আর একজন ভুক্তভোগী কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দা শফিকুর রহমান তার কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৩০০০০ টাকার মত। এ বিষয়ে কালিগঞ্জ থানার ডিউটি অফিসারের সাথে কথা বললে তিনি মামলা করার কথা বলেন।মানুষ লোভে পড়ে এমন কোন প্রতারককে যেন আর কোন টাকা না দেয়।এ বিষয়ে বিশ্ব ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বলেন দৈনিক প্রথম বাংলার সাংবাদিক তিনি জানান। এমন প্রতারণা অনেক আগে থেকেই করে আছে। তবে এই প্রতারণা বেশি করছেন ফেসবুকের কয়েকটি ফেক আইডি যেমন Jennifer novel নামের এই আইডি থেকে। এ বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসন কোন পদক্ষেপ নেইনি।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত