প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৯:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৪:০৫ এ.এম
সাতক্ষীরায় বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র ও যুব সমাবেশ

আল আমীন হোসেন, কলারোয়া,(সাতক্ষীরা)বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় আজ ২০ অক্টোবর ২০২৫ তালা ফুটবল ময়দানে বিকাল তিন ঘটিকায় বাংলাদেশ জামাত ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশের আয়োজন করা হয়
উক্ত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যাপক মোহাম্মদ ইজ্জত উল্লাহ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল মোঃ সাদ্দাম এছাড়া আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ উক্ত অনুষ্ঠানে আগামী নির্বাচনের ছাত্র যুবকদের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামী তালা উপজেলা শাখার আমির মোঃ মফিদুল্লাহ
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত