প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৯:০৪ এ.এম
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা কবিরের শারীরিক খোঁজ-খবর নিলেন মহানগর বাস্তহারা দলের নেতৃবৃন্দ

বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি ::
অদ্য ১ আগস্ট ২০২৫ ইং, শুক্রবার বাদ এশা বরিশাল মহানগরীর ২৫ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে ছুটে যান বরিশাল মহানগর বাস্তহারা দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বাস্তহারা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
আহত কবির ভাইয়ের দ্রুত সুস্থতা কামনায় নেতৃবৃন্দ তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত