
এমদাদুল হক তামিম, লামা (বান্দরবান)নিজস্ব প্রতিনিধি
লামা উপজেলায় দীর্ঘস্থায়ী লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুৎ বিল ও সেবার মান নিয়ে ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনতা। আজ সকালে উপজেলা সদরে সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে তাদের দাবি জানান।
প্রতিবাদকারীরা জানান, গত কয়েক মাস ধরে লামায় প্রতিদিন ১০-১২
ঘণ্টা বিদ্যুৎ বিপর্যয় চলছে, যা দৈনন্দিন জীবন ও ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত করছে। এছাড়া, অস্বাভাবিক উচ্চ হারে ভূতুড়ে বিল দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। অনেকে দাবি করেন, কম ব্যবহারের পরও তাদের বিল কয়েক গুণ বেশি আসছে।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ না থাকায় দোকানের পণ্য নষ্ট হচ্ছে, জেনারেটরের খরচে ব্যবসা লাভজনক নয়। আর ভুল বিলের কারণে লোকসান গুনতে হচ্ছে, এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
প্রতিবাদে লামা উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ কামরুজ্জামান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সাধারণ নাগরিকরা অংশ নিয়ে বিদ্যুৎ বিভাগের দ্রুত সমস্যা সমাধানের দাবি তোলেন। তারা নিয়মিত বিদ্যুৎ সরবরাহ, মিটার পরীক্ষা ও দায়িত্বশীল কর্মকর্তাদের পদক্ষেপ চান।
স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।