মোঃ এরশাদ আলী, লংগদু উপজেলা, রাঙামাটি।
আজ ২২ই মার্চ ২০২৩ রোজ বুধবার গরীব,হতদরিদ্র ও ভূমিহীনদের মাঝে আশ্রয়ন প্রকল্পের অধীনে নির্মাণ সম্পন্ন লংগদু উপজেলার ৮৩ টি পরিবারের সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালযুক্ত হয়ে উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করেন। রাঙামাটি সদর,বাঘাইছড়ি, লংগদু,নানিয়ারচর, বরকল, রাজস্থলী, জুরাছড়ি ও কাউখালীসহ মোট ৮ টি উপজেলায় ৩য় পর্যায়ের ৪০টি ঘর,৪র্থ পযার্য়ের ৩৯৯ টি ঘরসহপুরো জেলায় মোট ৪৩৯ টি ঘর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবদুল বারেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আকিব ওসমান, ওসি(তদন্ত), উপজেলা নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা পূরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।