প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১:২১ পি.এম

শাব্বীর আহমদ শিবলী , বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ
(৫ই আগস্ট ২০২৫) মঙ্গলবার স্বৈরাচার বিরোধী ও ন্যায়বিচারের জন্য আত্মদানকারী যুব জমিয়ত কর্মী শহীদ আকিনুর রহমান (রহ.) এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বানিয়াচং ৯জন শহীদ সহ সারাদেশে শহীদদের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় এক বিশাল আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে যুব জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখা, স্থান ছিল ৪নং ইউনিয়ন পরিষদ হল রুম, বানিয়াচং।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা তাওহীদুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা শায়খ মখলিছুর রহমান, সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বানিয়াচং উপজেলা শাখা,মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সিনিয়র সহ-সভাপতি,মাওলানা মসিউর রহমান,মাওলানা শায়খ সিরাজুল ইসলাম ,মাওলানা শায়খ ইকবাল হুসাইন,মাওলানা নাসির উদ্দীন আনসারী ,মাওলানা মুফতী আমীর আহমদ, সাধারণ সম্পাদক,মাওলানা আলা উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক,হাফিজ মাওলানা শাহ সালেহ আহমদ, সমাজসেবা সম্পাদক, হাফেজ মুফতী শাব্বীর আহমদ শিবলী নোমানী ও সালারে জমিয়ত ,মাওলানা মুজাম্মিল হক, জমিয়ত নেতা, মাওলানা শহিদুল ইসলাম, জমিয়ত নেতা,মাওলানা শেখ বশির আহমদ, সাধারণ সম্পাদক, যুব জমিয়ত বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখা, হাজী ইমরান আহমদ, প্যানেল চেয়ারম্যান, বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয় ও ইউনিয়ন সভাপতি জমিয়ত, যুব জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহদী হাসান, যুগ্ম সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দীন, মুফতী মুফাজ্জল হুসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাহ আলম, অর্থ সম্পাদক মুফতী ইমদাদুর রহমান, প্রচার সম্পাদক মুফতী ওয়াজিদ আলী সিদ্দিক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুফতী ইকরামুল হাসান, নির্বাহী সদস্য মাওলানা জাবির আহমদ, রাফিউল ইসলাম, সভাপতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ, বানিয়াচং উপজেলা শাখা ইসলাম উদ্দীন মাসরুর, সিনিয়র সহ-সভাপতি তাফাজ্জুল হক, সাধারণ সম্পাদক, ছাত্র জমিয়ত
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার মূল বার্তা
বক্তারা তাঁদের আলোচনায় বলেন,
“শহীদ আকিনুর রহমানসহ সব শহীদ আমাদের গর্ব। তাঁদের রক্তের ঋণ কখনো শোধ হবে না, বরং তাঁদের আত্মত্যাগ আমাদের নতুন দিনের দিকে এগিয়ে নিতে প্রেরণা জোগাবে।”
আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
বিজয় মিছিল:
আলোচনা ও দোয়া শেষে একটি বিজয় মিছিল বের করা হয়, যা নতুন বাজার জামে মসজিদ থেকে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার মিলিত হয় মূলস্থানে। মিছিলে গণমানুষের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।