প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ২:২৩ পি.এম
কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুন্নার পিএইচডি ডিগ্রি অর্জন!

মোহাম্মদ আইয়ুব-চকরিয়া(কক্সবাজার)বিশেষ প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার অন্তর্গত কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৭ সালের ব্যাচের শিক্ষার্থী শাহিনেওয়াজ সিদ্দিকী মুন্না আয়ারল্যান্ড University College cork থেকে Electrical and elections Engineering এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছে।
গত শুক্রবার তার পিএইচডি সমাবর্তন হয়। বর্তমানে সে আয়ারল্যান্ড এ একটি কোম্পানিতে power system engineer হিসাবে কর্মরত রয়েছে।
মুন্না প্রপার কাকারা নিবাসী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সেনাবাহিনীর সুবেদার মেজর আনোয়ার হোসেন এর মেয়ে মুন্নী'র ছেলে। তার এই সাফল্যে কাকারা মাধ্যমিক বিদ্যালয় পরিবার ও পুরো কাকারা বাসী আনন্দিত।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত