প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৬:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৮:০৯ পি.এম
মানিকগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে লড়বেন‘মোহাম্মদ ইলিয়াছ হোসাইন’

মোঃ রাজু মোল্লা (মানিকগঞ্জ জেলা) বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদ (GOP)-এর সংসদ সদস্য প্রার্থী হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ইলিয়াসছ হোসাইন। আজ তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ক্রয় করেন।
মোহাম্মদ ইলিয়াছ হোসাইন গণঅধিকার পরিষদ (GOP)-এর মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এবং সৌদি প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও দেশের মানুষের কল্যাণে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান দলীয় নেতাকর্মীরা।
আসনটি মানিকগঞ্জ জেলার দৌলতপুর, শিবালয় ও ঘিওর উপজেলা নিয়ে গঠিত। ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইলিয়াছ হোসাইন বলেন,“যদি জনগণ আমাকে যদি সুযোগ দেন, আমি সততা, নিষ্ঠা ও মানবতার প্রতীক হিসেবে কাজ করবো। আমি প্রমাণ করতে চাই সবাই ক্ষমতালোভী নয়। আগেও বা এখন যেমন জণগণের জন্য লড়তেছি তেমন ক্ষমতায় এসেও নিজের জন্য নয়, গরীব, অসহায় ও সাধারণ মানুষের জন্য কাজ করবো।”
তিনি আরও বলেন,“আমি আপনাদেরই সন্তান, ভাই ও বন্ধু। ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনাদের পাশে থেকে সর্বাত্মকভাবে সেবা করতে চাই।”
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে মানিকগঞ্জ-১ আসনে গণসংযোগ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত